প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার থেকে বস্ত্র খাতের কোম্পানি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের লেনদেন শুরু হচ্ছে। গত মঙ্গলবার ডিএসইর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। নতুন কোম্পানি হিসেবে কোম্পানিটি ডিএসইতে ‘এন’ শ্রেণিভুক্ত হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর কোম্পানিটি গত জুন মাসে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে চাঁদা সংগ্রহ করে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৭ টাকা প্রিমিয়াম বা অধিমূল্য যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ধরা হয় ২৭ টাকা। কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজার থেকে ৬৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করে। নিজস্ব প্রতিবেদক