ফারইস্ট লাইফের ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত অর্থবছরের জন্য ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গতকাল শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ লভ্যাংশের মধ্যে ৩৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক (বোনাস শেয়ার)। আজ রোববার ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা গেছে, এই লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির সাধারণ সভা (এজিএম) ১৬ আগস্ট সকাল সাড়ে দশটায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই।