বাজেটের দিনে চাঙা শেয়ারবাজার
জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার দেশের ইতিহাসের ৫০ তম বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটের দিনে শেয়ারবাজারে চাঙাভাব দেখা যাচ্ছে। প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫১ পয়েন্ট। লেনদেন ছাড়িয়ে গেছে ১ হাজার ৯৯ কোটি টাকা।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১২০ পয়েন্ট।
ডিএসইতে দুপুর ১২টা পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৫ টির, কমেছে ৮৬ টির ও অপরিবর্তিত আছে ৫৪ টির দর।
ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, রুপালি ইনস্যুরেন্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, ডাচ বাংলা ব্যাংক, লঙ্কা বাংলা ফাইন্যান্স, গ্লোবাল ইনস্যুরেন্স, এবি ব্যাংক, বিডি থাই, ফরচুন ও ফেডারেল ইনস্যুরেন্স।
গতকাল বুধবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ২৫ পয়েন্ট, মোট লেনদেন হয় ২ হাজার ২৮৭ কোটি টাকার।
অন্যদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪ টির, কমেছে ৭১ টির ও অপরিবর্তিত আছে ৩৩ টির দর।