বাটার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারধারীদের জন্য অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা শু। প্রতিষ্ঠানটি শেয়ারধারীদের জন্য ১৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। নিয়ম অনুযায়ী, গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে কোম্পানির কর্মকাণ্ড পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে শেয়ারধারীরা সাড়ে ১৭ টাকা লভ্যাংশ পাবেন। আর রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ৪ ডিসেম্বর।