বিআইএফসির রাইট অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) অধিকারমূলক বা রাইট শেয়ার অনুমোদন করা হয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সভায় এ অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি বিদ্যমান দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি অধিকারমূলক শেয়ার ছাড়বে। এ প্রক্রিয়ায় কোম্পানিটি প্রায় তিন কোটি ৩৫ লাখ ৬০ হাজার নতুন শেয়ার ছেড়ে ৩৩ কোটি ৫৬ লাখ টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেস ভ্যালুতে প্রতিটি শেয়ার বিক্রি করা হবে। সংগৃহীত এ টাকায় কোম্পানিটি তার মূলধন ঘাটতি মেটাবে।