বিএসইসির কমিশনার আরিফ খানের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার আরিফ খান পদত্যাগ করেছেন। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম প্রথম আলোকে আরিফ খানের পদত্যাগের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল বুধবার আরিফ খানের এ পদত্যাগ পত্র মন্ত্রণালয় গ্রহণ করে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে তাঁর এ পদত্যাগ কার্যকর হবে বলে সচিব আসলাম আলম জানান। তিনি আরও জানান, স্বাস্থ্যগত কারণেই বিএসইসির কমিশনার পদত্যাগ করেছেন।
এদিকে, আরিফ খানের পদত্যাগের বিষয়ে বিএসইসির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এ বিষয়ে আরিফ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও সুস্পষ্ট কিছু বলেননি। তবে এ সময় তিনি তাঁর স্বাস্থ্যগত অসুবিধার কথা প্রথম আলোকে জানান।