বিচ হ্যাচারির রাইট শেয়ার নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারির অধিকারমূলক বা রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির এই প্রস্তাব নাকচ করে দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। বিএসইসি জানিয়েছে, অধিকারমূলক শেয়ার ছাড়ার আবেদনের সঙ্গে কোম্পানিটি যে আর্থিক প্রতিবেদন জমা দিয়েছে, তা দেশীয় হিসাবমান অনুযায়ী তৈরি করা হয়নি। এ কারণে কোম্পানিটির ওই প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে।