বিডিকম অনলাইন লিমিটেডের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডিতে এএমএম কনভেনশন সেন্টারে বিডিকম অনলাইন লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ ঘোষণা করা হয়। ছবি: প্রথম আলো
রাজধানীর ধানমন্ডিতে এএমএম কনভেনশন সেন্টারে বিডিকম অনলাইন লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ ঘোষণা করা হয়। ছবি: প্রথম আলো

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে এএমএম কনভেনশন সেন্টারে কোম্পানিটির ২১তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানির ২০১৬-১৭ অর্থবছরের নিরীক্ষিত হিসাব পর্যালোচনা করে ৫ শতাংশ হারে নগদ ও ৫ শতাংশ হারে বোনাস লভ্যাংশ ঘোষণা ও অনুমোদন করা হয়।

কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব এস এম গোলাম ফারুক আলমগীর উপস্থিত ছিলেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন পরিচালক, নিরপেক্ষ পরিচালক ও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার।