ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটির পর আজ রোববার আবার ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন শুরু হবে। এবার ঈদের ছুটি শুরু হয় ১ জুলাই থেকে। সব মিলিয়ে টানা নয় দিন ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন বন্ধ ছিল। অবশ্য ঈদের আগে ৪ জুলাই কর্মদিবস ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে সরকারি প্রতিষ্ঠানে ওই দিন ছুটি ঘোষণা করেন। এরপর বাংলাদেশ ব্যাংকও এক প্রজ্ঞাপনে ওই দিন ব্যাংক ছুটি ঘোষণা করে। তবে শিল্পঘন ও বাণিজ্যিক এলাকায় ২, ৩ ও ৪ জুলাই ব্যাংকের কিছু কিছু শাখা খোলা ছিল। এদিকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও আজ থেকে পুরোদমে কার্যক্রম শুরু হবে।
নিজস্ব প্রতিবেদক