ব্যাপক উত্থানে লেনদেন পুঁজিবাজারে
সূচকের বৃদ্ধি অব্যাহত আছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস সূচকের পাশাপাশি লেনদেনের গতিও কিছুটা বেড়েছে। এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে দুই পুঁজিবাজারে।
গত দুই কার্যদিবসে (সোম ও মঙ্গলবার) ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ৭০ পয়েন্ট।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ৮৫ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪৭৭ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৪৬০ কোটি টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৮২ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৭৮টির, কমেছে ৩৪টির। দর অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির।
অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ২৬৭ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ২৩ কোটি ১৯ লাখ টাকা। গত কার্যদিবস দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১৯ কোটি ৮৬ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ২৪টির। দর অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির।