বড় ধরনের দরপতন দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দরপতন অব্যাহত আছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ।

আজ লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১০৬ পয়েন্টে। এই নিয়ে গত চার কার্যদিবসে ডিএসইএক্স সূচক কমেছে ১৩০ পয়েন্ট। আজ মোট লেনদেন হয়েছে ৬৬৬ কোটি ১৭ লাখ টাকা। গতকাল রোববার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬৬২ কোটি টাকা।

ডিএসইতে আজ দিনভর সূচকের নিম্নগতি লক্ষ করা যায়। পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, কয়েক দিন ধরে টানা একটি ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল বাজারে। তাই কিছুটা মূল্য সংশোধন দেখা যাচ্ছে বাজারে।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড, বিবিএস কেব্‌লস, যমুনা ব্যাংক লিমিটেড, আইএফআইসি, বিবিএস, স্কয়ার ফার্মা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, এক্সিম ব্যাংক লিমিটেড ও উত্তরা ব্যাংক লিমিটেড

আজ ডিএসইতে ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮০টির। অপরিবর্তিত আছে ৪২টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক কমেছে দেড় শ পয়েন্টের বেশি।