প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মবিল যমুনা লুব্রিকেন্টসের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা ইসি সিকিউরিটিজ কোম্পানির ৫০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। গত মঙ্গলবার এই ঘোষণা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত হয়। ফলে গতকাল বুধবার কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৬ দশমিক ৬৭ শতাংশ বা ৫ টাকা ৮০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ টাকা ২০ পয়সায়; যা এক মাস আগেও ছিল প্রায় ৭৭ টাকা। সেই হিসাবে এক মাস বা ১৯ কার্যদিবসে প্রতিটি শেয়ারের দাম ১৬ টাকার বেশি বেড়েছে। নিজস্ব প্রতিবেদক