মিশ্র প্রবণতা ডিএসইতে, ঊর্ধ্বমুখী সিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার কার্যদিবস সূচক বৃদ্ধির পর আজ রোববার সপ্তাহের শুরুতেই মিশ্র প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকার পুঁজিবাজারে। তবে ঊর্ধ্বমুখী আছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।

আজ লেনদেনের শুরুতে ডিএসইতে ডিএসইএক্স সূচক ঊর্ধ্বমুখী ছিল। একপর্যায়ে তা ১১ পয়েন্টের মতো বাড়ে। বেলা ১১টার দিকে ডিএসইএক্স সূচক ১ পয়েন্টের মতো কমে যায়।

দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক শূন্য দশমিক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৭৭ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৪০ কোটি টাকাও ওপর।

গত সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে দেড় পয়েন্টের মতো। অবস্থান করে ৪৫৭৭ পয়েন্টে।

এখন পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৪টির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে ১২৫টির। আর অপরিবর্তিত আছে ৭৪টির দর।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৮ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে সাড়ে সাত কোটি টাকা। সূত্র: ডিএসই সিএসই ওয়েবসাইট