মিশ্র প্রবণতা ডিএসইতে, ঊর্ধ্বমুখী সিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ওঠানামা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ডিএসইতে প্রথম দুই ঘণ্টায় লেনদেনের গতিও কম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও দৈনন্দিন লেনদেনের গতি কিছুটা কম লক্ষ করা যাচ্ছে। এ ছাড়া প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর কমেছে ডিএসইতে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৩৫ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ প্রায় ৩৯০ কোটি টাকা। প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৪০টির। দর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ২৪ দশমিক ৩৫ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ১৬ কোটি ৫৩ লাখ টাকা। প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৭৮টির। দর অপরিবর্তিত ৩২টির।