মিশ্র প্রবণতা দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার সূচকের মিশ্র প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজারেই। ডিএসইতে সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বগতি থাকলেও এরপর কিছুটা উত্থান-পতন হতে থাকে।

দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৮৬ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে দুপুর ১২টা পর্যন্ত ১৮৪ কোটি ২২ লাখ টাকা।

গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে হয় ৪৫৮৫ পয়েন্ট।

ডিএসইতে আজ দুপুর ১২ মোট পর্যন্ত মোট ৩০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির। কমেছে ১৪০টির দর। অপরিবর্তিত আছে ৭৫টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুপুর ১২টা পর্যন্ত সার্বিক সূচক বেড়েছে শূন্য দশমিক ২৮ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে আট কোটি টাকা। দুপুর ১২টা পর্যন্ত হাতবদল হওয়া ১৯৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১০৩টির, অপরিবর্তিত আছে ২৫টির দর। সূত্র: ডিএসই ও সিএসই ওয়েবসাইট