মূলধন বাড়িয়ে শেয়ারবাজারের বিনিয়োগ সমন্বয়ের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সময় বাড়ছে না। তবে মূলধন বাড়িয়ে শেয়ার সমন্বয়সহ আরও কিছু নীতি সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের উচ্চপর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। নীতি সহায়তা বিষয়টি প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংকগুলোকে জানাবে বাংলাদেশ ব্যাংক। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আনোয়ারুল ইসলাম।
আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, শেয়ারবাজারে ব্যাংকগুলোর ধারণকৃত অতিরিক্ত বিনিয়োগ কোনো প্রকার বিক্রি না করে আইনি সময়সীমার মধ্যে নামিয়ে আনতে কিছু নীতি সহায়তা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধি করা হবে। এর ফলে ব্যাংকগুলোর ওপর কোনো বিক্রি চাপ পড়বে না এবং বিক্রির প্রয়োজনও হবে না।