মূল্যবৃদ্ধির কারণ জানে না কোম্পানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যালসের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে। মাত্র চার কার্যদিবসেই কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১২২ টাকার বেশি।
১ সেপ্টেম্বর কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৫৫৯ টাকা। গতকাল রোববার দিন শেষে তা বেড়ে হয়েছে প্রায় ৬৮১ টাকা। গত এক মাসের মধ্যে এটি সর্বোচ্চ মূল্য। এই অবস্থায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ কোম্পানিটির কাছে মূল্যবৃদ্ধির কারণ জানতে চেয়ে চিঠি দেয়।
জবাবে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, দর অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার মতো কোনো অপ্রকাশিত তথ্য তাদের জানা নেই। অর্থাৎ কয়েক দিন ধরে শেয়ারের দাম কেন অস্বাভাবিক হারে বাড়ছে তা জানে না কোম্পানি কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে শেয়ারধারীদের সতর্ক করতে কোম্পানির বক্তব্য দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।