মূল্যসংবেদনশীল তথ্য নেই বিডি ফাইনান্স ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ফাইনান্স ও ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, সম্প্রতি বিডি ফাইনান্স ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিষয়টি অনুসন্ধান করে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ওই অনুসন্ধানের জবাবে আজ প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।