মূল্যসংবেদনশীল তথ্য নেই মেঘনা পেট ও মেঘনা কনডেন্সড মিল্কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও মেঘনা কনডেন্সড মিল্ক। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।


ডিএসই সূত্রে জানা যায়, সম্প্রতি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি অনুসন্ধান করে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ওই অনুসন্ধানের জবাবে আজ প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।