মোজাফফর হোসেন স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, মোজাফফর হোসেন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৫ সেপ্টেম্বর।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩০ জুন পর্যন্ত তাদের শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৬২ পয়সা।