ডিএসইতে লেনদেন চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পৌন চার ঘণ্টা বন্ধ থাকার পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে।

ডিএসইর জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, আজ রোববার বেলা দুইটা ২০ মিনিটে দিনের লেনদেন শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত।

নিয়ম অনুযায়ী প্রতি কর্মদিবসে সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শেষ হয় বেলা আড়াইটায়। যান্ত্রিক ত্রুটির কারণে আজ সকাল থেকে ডিএসইতে লেনদেন বন্ধ ছিল।