রতনপুর স্টিলের লেনদেন শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই স্টক এক্সচেঞ্জে একযোগে আজ সোমবার থেকে রতনপুর স্টিল রি-রোলিং মিলসের (আরএসআরএম) লেনদেন শুরু হচ্ছে। গত ১৩ থেকে ২৬ জুলাই দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে টাকা সংগ্রহ করে আরএসআরএম। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৩০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে আইপিওতে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ছিল ৪০ টাকা। এদিকে লেনদেন শুরুর আগে কোম্পানিটি গতকাল স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে তাদের চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে এক টাকা ৪২ পয়সা; যা আগের বছরের একই সময়ে ছিল এক টাকা ৭৯ পয়সা। অর্থাৎ কোম্পানিটির আয় কমেছে। আর আয় কমার ঘোষণা দিয়েই এটির লেনদেন শুরু হচ্ছে।