রমজান মাসে শেয়ারবাজারে লেনদেন ৩ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন রমজান মাস উপলক্ষে দেশের শেয়ারবাজারের লেনদেনের সময়সূচি এক ঘণ্টা কমানো হয়েছে। ফলে রমজান মাসজুড়ে শেয়ারবাজারে তিন ঘণ্টা লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে তা একটানা বেলা দেড়টা পর্যন্ত চলবে। আর ডিএসইর অন্যান্য কার্যক্রম চলবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রেও লেনদেন ও অফিস সময়সূচি হবে একই।
স্বাভাবিক সময়ে শেয়ারবাজারে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টানা চার ঘণ্টা লেনদেন চলে।
রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে লেনদেনের সময়সূচি স্বাভাবিক নিয়মে ফিরে যাবে।