রমজানে ডিএসইতে লেনদেন ১০টা থেকে ২টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে। বিরতিহীনভাবে চলবে বেলা দুইটা পর্যন্ত। আজ রোববার ডিএসই থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে এ সময় অফিস সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত খোলা থাকবে। রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির পর ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন যথারীতি সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে চলবে বেলা আড়াইটা পর্যন্ত। আর অফিস খোলা থাকবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।