রাইট শেয়ারের আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিপাবলিক ইনস্যুরেন্সের অধিকারমূলক বা রাইট শেয়ার ছাড়ার আবেদন নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, অধিকারমূলক শেয়ার ছাড়ার বিধান পরিপালন করতে না পারায় বিএসইসি কোম্পানিটির প্রস্তাব নাকচ করেছে। এর আগে চলতি বছরের মার্চে কোম্পানিটি শেয়ারধারীদের জন্য অধিকারমূলক শেয়ার ছাড়ার ঘোষণা দেয়। বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি অধিকারমূলক শেয়ার ছাড়ার ঘোষণা দেয় কোম্পানিটি। কিন্তু শেষ পর্যন্ত নিয়ন্ত্রক সংস্থা ওই প্রস্তাব নাকচ করায় কোম্পানিটি ওই ঘোষণা আর বাস্তবায়িত হচ্ছে না।