লেনদেন কমেছে ঢাকার পুঁজিবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতি নেই ঢাকার পুঁজিবাজারে। প্রধান সূচক না কমলেও কমেছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয়েছে ৩৭৫ কোটি ৫৭ লাখ টাকা। গেল কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪০৫ কোটি ২২ লাখ টাকা।

পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, বর্তমান অবস্থায় বিনিয়োগকারীরা পর্যবেক্ষণ করছেন। নতুন বিনিয়োগ হচ্ছে কম। এ ছাড়া দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে সূচকের তেমন গতি লক্ষ্য করা যাচ্ছে না। তবে পরিস্থিতি শিথিল আছে।

আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সামান্য বেড়ে অবস্থান করছে ৪৫৩৮ পয়েন্টে। আজ লেনদেনের শুরুতেই সূচক ছিল নিম্নমুখী। তবে বেলা সোয়া ১১টায় ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্টের বেশি বৃদ্ধি পায়। দিনভর মিশ্র প্রবণতা লক্ষ্য করা যায় পুঁজিবাজারে।

ডিএসইতে আজ ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে বেড়েছে ১০৯টি ও কমেছে ১৪৯টির দর। অপরিবর্তিত আছে ৬৫টির দাম।