লেনদেন বেড়েছে দুই পুঁজিবাজারেই
টানা আট দিনের মতো সূচক কমলেও আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ।
আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক কমেছে ১০ দশমিক ৩৮ পয়েন্ট। লেনদেন শেষে অবস্থান করছে ৪৫২৩ পয়েন্টে। গতকাল রোববার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক সামান্য কমে হয় ৪৫৩৪ দশমিক ৫৫ পয়েন্ট। আজ মোট লেনদেনের পরিমাণ ৫৩১ কোটি ১৩ লাখ টাকা; যা গত দিনের চেয়ে ৭১ কোটি টাকা বেশি। গতকাল মোট লেনদেন হয় ৪১০ কোটি ৫৫ লাখ টাকা।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো বেক্সিমকো ফার্মা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, ডেল্টা ব্র্যাক হাউজিং, ন্যাশনাল টিউবস লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম লিমিটেড, আইডিএলসি, অলিম্পিক, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড।
আজ ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯২টির। অপরিবর্তিত ৫৬টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক কমেছে ২২ দশমিক শূন্য ৩১ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ২৪ কোটি ৬১ লাখ টাকা; যা আগের দিনের চেয়ে প্রায় ৫ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে মোট লেনদেন হয় ১৯ কোটি ৭১ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৩০টির, অপরিবর্তিত আছে ৪০টির।
সূত্র: ডিএসই ও সিএসই ওয়েবসাইট