লেনদেন শেষে সূচকের ব্যাপক উত্থান দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সূচকের বড় ধরনের উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দুই পুঁজিবাজারে।

ডিএসইতে আজ লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫২ দশমিক ৭৪ পয়েন্ট, অবস্থান করছে ৬০৭২ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৬৬৩ কোটি ৭৪ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত আছে ৪৫টির দর।

ডিএসইতে গতকাল মঙ্গলবার ডিএসইএক্স ২৩ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬০১৯ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৫৩৭ কোটি ৪৬ লাখ টাকা।

ডিএসইতে আজ দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, এসইএমএল, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স, জেএমআই মেডিকেল ডিভাইস, ইয়াকিন পলিমার লিমিটেড, অলিম্পিক ও বেক্সিমকো।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো লঙ্কা-বাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, আইডিএলসি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইউসিবি, পাওয়ার গ্রিড, এক্সিম ব্যাংক লিমিটেড ও সিটি ব্যাংক লিমিটেড।

গতকাল দিন শেষে দরপতনের শীর্ষে থাকা সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের আজকেও দর কমেছে। লেনদেন শেষে কোম্পানিটির দর কমেছে ৫০ পয়সা। এ ছাড়া আজকে লেনদেন শেষে সবচেয়ে বেশি দর কমেছে যেসব কোম্পানির, সেগুলো হলো শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাশা ডেনিম, রিলায়েন্স ইনস্যুরেন্স, আমরা নেট, মুন্নু সিরামিকস, স্টান্ডার্ড ইনস্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল, বিএটিবিসি ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড।

সিএসইতে আজ সার্বিক সূচক কমেছে ১৯৬ পয়েন্টের বেশি। মোট লেনদেনের পরিমাণ প্রায় সাড়ে ৭৪ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।