লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজও সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার ডিএসইতে সূচক কমলেও লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও গতকালের চেয়ে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে আজ দুই পুঁজিবাজারেই।

আজ লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২১ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৩৬ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৬০৫ কোটি ৯২ লাখ টাকা, যা গতকালের চেয়ে ১৪ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫৯১ কোটি ৪৪ লাখ টাকা।

আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো ডরিন পাওয়ার, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, মিথুন নিটিং, ইস্টার্ন হাউজিং লিমিটেড, আইটি কনসালট্যান্ট লিমিটেড, পাওয়ার গ্রিড, সাইফ পাওয়ার ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ডিএসইতে আজ ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৮ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৭ টির। অপরিবর্তিত ৩৮ টির দাম।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক কমেছে ৪০ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৪৯ কোটি ২০ লাখ টাকা, যা গতকালের চেয়ে ১১ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৩৮ কোটি ৪৩ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৬৫ টির, কমেছে ১৪৪ টির, অপরিবর্তিত ২৬ টির।