লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে ডিএসইতে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দৈনন্দিন লেনদেন বেড়েছে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সূচক বেড়েছে দুই পুঁজিবাজারেই।
ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে হয়েছে ৪৭৯৭ পয়েন্ট। গত কার্যদিবস ডিএসইএক্স সূচক ৪ দশমিক ৭৫ পয়েন্ট কমে হয় ৪৭৮৬ পয়েন্ট। আজ লেনদেনের পরিমাণ ৭৪৮ কোটি টাকা, যা গতকালের চেয়ে ১৩৮ কোটি টাকা বেশি। গত কার্যদিবস লেনদেনের পরিমাণ ছিল ৬১০ কোটি ৩০ লাখ টাকা।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো বেক্সিমকো, বিবিএস, ডরিন পাওয়ার, কাশেম ড্রাইসেল, এবি ব্যাংক লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, ন্যাশনাল টিউবস, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড ও স্কয়ার ফার্মা। ডিএসইতে আজ ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১২টির। অপরিবর্তিত ৩৬টির দাম।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক বেড়েছে ৪৯ দশমিক ৯৫ পয়েন্ট। লেনদেনের পরিমাণ ৪১ কোটি ৪৫ লাখ টাকা, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪০ কোটি ৭০ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৮০টির, অপরিবর্তিত ৩১টির।