লেনদেনের গতি কম পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সূচক কমলেও আজ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস দৈনন্দিন লেনদেনের গতি কিছুটা কম। এ ছাড়া ডিএসইতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বাড়লেও কমেছে সিএসইতে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬৮০ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৪৮২ কোটি টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৫২৯ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১২৯টির। দর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির।

গতকাল রোববার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করে ৫৬৫৯ পয়েন্টে।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৫৪ দশমিক ২৬ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ২৬ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনর পরিমাণ ছিল ৩০ কোটি ৪৯ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৯৬টির। দর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির।