শাহজিবাজার পাওয়ারের ঋণসুবিধা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ারের বিপরীতে ঋণ–সুবিধা বন্ধ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার বিএসইসির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশন সভায় শাহজিবাজার পাওয়ারকে নন মার্জিনেবল (শেয়ারের বিপরীতে দেওয়া ঋণ সুবিধা) সিকিউরিটিজ ঘোষণা করা হয়েছে। কাল বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। কাল থেকে স্পট বাজারে এ কোম্পানির লেনদেন হবে। যে সব ব্রোকার হাউসে শাহাজিবাজার পাওয়ার কোম্পানি সংশ্লিষ্ট সিঙ্গেল এক্সপোজার লিমিট অতিক্রম করেছে, তাদের পরবর্তী তিন লেনদেন দিবসের মধ্যে তা নির্ধারিত সীমার মধ্যে নিয়ে আসতে হবে। প্রত্যেক ব্রোকার হাউস দৈনিক লেনদেন শেষে শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ার কেনা-বেচা সংক্রান্ত তথ্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ স্টক এক্সচেঞ্জের কাছে পাঠাবে এবং স্টক এক্সচেঞ্জে দুটি ওই তথ্যের সারসংক্ষেপ পরবর্তী কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে পাঠাবে।

পুঁজিবাজারের বিনিয়োগকরীদের স্বার্থে শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ারের লেনদেনে সাম্প্রতিক ধারা পর্যবেক্ষণ করে কমিশন এসব সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।