শুরুতে ইতিবাচক প্রবণতা ডিএসইতে
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ সোমবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৬৬ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৩০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমলেও এখনো ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ১৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৬টির দাম বেড়েছে। কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এক ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, বিএসআরএম স্টিল, লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাপোলো ইস্পাত, গ্রামীণফোন, এমজেএল বিডি, বেক্সিমকো, বিএসসি, মতিন স্পিনিং, তিতাস গ্যাস প্রভৃতি।