শুরুতে ইতিবাচক প্রবণতা ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৬১২ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২২২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৯টির দাম বেড়েছে। কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ১৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এয়ার, গোল্ডেন সন, বিডি বিল্ডিং, এমজেএল বিডি, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, বিএসআরএম স্টিল প্রভৃতি।