শুরুতে ইতিবাচক প্রবণতা ডিএসইতে
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৬৯২ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২২০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭১টির দাম বেড়েছে। কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রেনাটা, লাফার্জ সুরমা সিমেন্ট, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এসিআই ফর্মুলেশন, এমজেএল বিডি, সিঙ্গার বাংলাদেশ, সিভিও পেট্রোকেমিক্যাল, বেক্সিমকো, সেন্ট্রাল ফার্মা, এসিআই প্রভৃতি।