শুরুতে ইতিবাচক প্রবণতা ডিএসইতে
সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৮৬৪ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো চলছে।
এ সময়ে ডিএসইতে ২২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৩টির দাম বেড়েছে। কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ২১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসআরএম স্টিল, এমজেএল বিডি, বেক্সিমকো ফার্মা, অ্যাকটিভ ফাইন, বেক্সিমকো, গোল্ডেন সন, গ্রামীণফোন, ওরিয়ন ফার্মা, এসিআই, সিঙ্গার বাংলাদেশ প্রভৃতি।