শুরুতে ইতিবাচক প্রবণতা ডিএসইতে
সপ্তাহের প্রথম দিন আজ রোববার ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৮৭৭ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক বাড়ে ৪০ পয়েন্ট। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমলেও ইতিবাচক প্রবণতায় রয়েছে সূচক।
এই সময়ে ডিএসইতে ২১৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৭টির দাম বেড়েছে। কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা, গোল্ডেন সন, এমজেএল বিডি, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, এসিআই, ওরিয়ন ফার্মা, আরএকে সিরামিকস প্রভৃতি।