শুরুতে ইতিবাচক প্রবণতা ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ সোমবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক বেড়েছে।


ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,০৯২ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচক বাড়ে ৪৫ পয়েন্ট। এরপর সূচক বাড়ার হার কমলেও ইতিবাচক প্রবণতায় রয়েছে সূচক।


এ সময় ডিএসইতে ২১২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৪টির দাম বেড়েছে। কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।


এ সময় পর্যন্ত ডিএসইতে ১৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।


আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, সাইফ পাওয়ারটেক, পদ্মা অয়েল, এমজেএল বিডি, তিতাস গ্যাস, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, ফু-ওয়াং ফুড।