শুরুতে ইতিবাচক প্রবণতা ডিএসইতে
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৩১ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টার দিকে সূচক ৩২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমলেও এখনো ইতিবাচক ধারায় রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানির মধ্যে ১০৪টির দাম বেড়েছে। কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এক ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এমজেএল বিডি, হা-ওয়েল টেক্সটাইল, অ্যাকটিভ ফাইন, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, অ্যাপোলো ইস্পাত, ওরিয়ন ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসি প্রভৃতি।