শুরুতে ইতিবাচক প্রবণতা সূচকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের ইতিবাচক লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা।

ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৬৬১ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২১৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৭টির দাম বেড়েছে। কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ৭১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসআরএম স্টিল, এসিআই ফর্মুলেশন, সায়হাম টেক্সটাইল, এসিআই, বিএসসিসিএল, এমজেএল বিডি, রেনাটা, সিভিও পেট্রোকেমিক্যাল, প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, লাফার্জ সুরমা সিমেন্ট প্রভৃতি।