শুরুতে ইতিবাচক প্রবণতা সূচকে
সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের ইতিবাচক প্রবণতায় চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,০৯০ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২২৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৮টির দাম বেড়েছে। কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৯৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, এমজেএল বিডি, আইডিএলসি, আরএসআরএম স্টিল, গ্রামীণফোন, অ্যাকটিভ ফাইন, গোল্ডেন সন, ইউনাইটেড এয়ার প্রভৃতি।