শুরুতে ইতিবাচক প্রবণতায় সূচক
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৬৪৭ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৭টির দাম বেড়েছে। কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৯৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট পাওয়ার, ইউনাইটেড এয়ার, আরডি ফুড, অগ্নি সিস্টেমস, এমজেএল বিডি, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং প্রভৃতি।