শুরুতে ঊর্ধ্বগতি সূচকে

সূচকের ঊর্ধ্বগতিতে আজ বৃহস্পতিবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,১৩৭ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২০৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪২টির দাম বেড়েছে। কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১০৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কেপিপিএল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, কেপিসিএল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এবি ব্যাংক, আরএসআরএম স্টিল, বেক্সিমকো, সিভিও পেট্রোকেমিক্যাল, সাইফ পাওয়ারটেক, বিইডিএল প্রভৃতি।