শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা সূচকে
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৮৭ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২০৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৯টির দাম বেড়েছে। কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রেনাটা, গ্রামীণফোন, আরডি ফুড, অগ্নি সিস্টেমস, কেয়া কসমেটিকস, আমরা টেকনোলজিস, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসি, তুংহাই নিটিং অ্যান্ড ডাইং, ফু-ওয়াং ফুড প্রভৃতি।