শুরুতে চাঙাভাব ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার চাঙাভাবের মধ্যে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,২১০ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ইতিবাচক এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।

এ সময় ডিএসইতে ২২২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৩টিরই দাম বেড়েছে। কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ১৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তিতাস গ্যাস, ফ্যামিলি টেক্স, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, এনভয় টেক্সটাইল, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, সামিট অ্যালায়েন্স পোর্ট, যমুনা অয়েল, এমজেএল বিডি প্রভৃতি।