শুরুতে সূচক বেড়েছে ডিএসইতে

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচকের ইতিবাচক লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৬৫৭ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২২৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৫টির দাম বেড়েছে। কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৮৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম স্টিল, এমজেএল বিডি, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, সিভিও পেট্রো কেমিক্যাল, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো, বেঙ্গল উইন্ডসর, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রভৃতি।