শুরুতে সূচক বেড়েছে ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ সোমবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।


ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৫০ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।


এই সময়ে ডিএসইতে ২১৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১০টির দাম বেড়েছে। কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ১০৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।


আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম স্টিল, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এমজেএল বিডি, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, এসিআই, বিএসসিসিএল, সামিট পাওয়ার, লংকাবাংলা ফিন্যান্স প্রভৃতি।