শুরুতে সূচকের ওঠানামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূচক
সূচক

সূচকের ওঠানামা প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। এর আগে একাধিকবার ওঠানামা করে সূচক।

ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,০৬১ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ১৩ পয়েন্ট বেড়ে যায়। তবে ১৫ মিনিটে সূচক কমেছিল ৫ পয়েন্ট। এরপর আবার ইতিবাচক প্রবণতায় যায় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২০৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪০টির দাম বেড়েছে। কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ১৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যমুনা অয়েল, তিতাস গ্যাস, গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, এমজেএল বিডি, স্কয়ার ফার্মা, আইডিএলসি, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো প্রভৃতি।