শুরুতে সূচকের ওঠানামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচকের ওঠানামা প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে। তবে শুরুতে সূচক বেড়েছিল ডিএসইতে।

ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,২৮৯ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক বাড়ে ১৫ পয়েন্ট। এরপর সূচক নিম্নমুখী হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

এ সময় ডিএসইতে ২৫২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৬টির দাম বেড়েছে। কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ১১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, এমজেএল বিডি, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, দ্য পেনিনসুলা চিটাগং, বেক্সিমকো, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, ডেসকো, সিঙ্গার বাংলাদেশ, হেইডেলবার্গ সিমেন্ট প্রভৃতি।