শুরুতে সূচকের ওঠানামা ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার শুরুতে সূচকের ওঠানামা প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক সামান্য কমেছে।


ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৬৪১ দশমিক ৯ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ১৭ পয়েন্ট বেড়ে যায়। এরপর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।


এই সময়ে ডিএসইতে ২১৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৬টির দাম বেড়েছে। কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।


আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সিঙ্গার বাংলাদেশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, আরগন ডেনিমস, বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম স্টিল, এসিআই ফর্মুলেশন, আইডিএলসি, এবি ব্যাংক, দেশবন্ধু পলিমার প্রভৃতি।